1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮

দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢাকা নরসিংদী জেলা: নরসিংদীর পুলিশ সুপার

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢাকা নরসিংদী। উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারের পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই। কোন দুষ্কৃতকারী বিরাজমান পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাকে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে নরসিংদী শহরের মধ্যকান্দা এলাকায় বাগবিতান ক্লাবে পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ বছর নরসিংদী জেলায় মোট ৩৫১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মন্ডপে দিনরাত পুলিশের উপস্থিতি নিশ্চিত থাকবে। সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, জেলার বাহির থেকে পূজায় প্রচুর দর্শনার্থীর সমাগমকে চিন্তা করে ট্রাফিক ব্যবস্থা সাজানো হয়েছে। কোন গাড়ি যাতে চুরি না হয় সেদিকেও আমাদের খেয়াল রয়েছে। পূর্ববর্তী যে কোনো সময়ের তুলনায় এ বছর অধিকতর সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এসময় সাথে ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ, বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন, নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক দীপক কুমার বর্মন প্রিন্স, সদস্য সচিব মিঠু রঞ্জন ধর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল সাহা, কৃষ্ণকান্ত সাহা, আশিষ চক্রবর্তী, শহর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রিপন সাহা, সদস্য সচিব প্রশান্ত কুমার কুন্ড, পুজা উদযাপন পরিষদের জ্যোতিরাম দাস, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাসসহ প্রমুখ।।

এসময় পুলিশ সুপার নরসিংদী শহরেরর মধ্যকান্দা পাড়ার বাগবিতান ক্লাব, অগ্রবাণী এবং সেবা সংঘ দূর্গাবাড়ির পূজা মন্ডপ পরিদর্শন করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT