1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ

৩ দিনেও খোঁজ মিলেনি রাজধানী থেকে নিখোঁজ সাংবাদিকের ছেলে নাহিদের

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ বার

এম. আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার নদ্দা এলাকায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম নূরউদ্দিন আহমেদ এর ছেলে মো: নাহিদ (১৩)। নিখোঁজের তিন দিনেও তার সন্ধান পায়নি পরিবার।

নিখোঁজ নাহিদ রায়পুরা পৌর শহরের তুলাতুলি এলাকার এম নূর উদ্দিন আহমেদ এর একমাত্র ছেলে। সে রাজধানীর যমুনা ফিউচার পার্ক নদ্দা এলাকার মারকাযুত তাকওয়া মাদ্রাসার মিজান বিভাগের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে নাহিদ নিয়মিত পড়াশোনা শেষে নদ্দার “মারকাযুত তাকওয়া” মাদ্রাসা থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিদিনের মতো সেদিনও পরিবারের সদস্যরা ভেবেছিলেন, কিছুক্ষণের মধ্যেই সে বাসায় ফিরবে। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও নাহিদ আর বাড়ি ফেরেনি। ফোন ও পরিচিত মহলে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য মেলেনি।

নাহিদের বাবা বলেন, বুধবার থেকে আমার ছেলে নাহিদ নিখোঁজ রয়েছে। তাকে খোঁজে পেতে পরিবারের সবাই ছুটাছুটি করছে। আশঙ্কা করা যাচ্ছে ছেলেকে অপহরণ করা হয়েছে। এঘটনায় পুলিশকে আমরা লিখিতভাবে জানিয়েছি এবং রাজধানীর ভাটারা থানায় একটি জিডি করেছি। ওই থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান নাহিদকে দ্রæত খোঁজে পেতে সহায়তার আশ^াস দিয়েছেন। তারা আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করবেন বলে জানান তিনি।

তিন দিনেও কোনো খোঁজ না মেলায় নাহিদের পরিবার এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তারা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন এবং কেউ যদি নাহিদের অবস্থান সম্পর্কে তথ্য জানেন তবে নিকটস্থ থানা অথবা ০১৭১৬০০১৪৭১, ০১৭৯০৫৫৬৮২০ নাম্বারে ফোন করে জানানোর জন্য অনুরোধ করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT