1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮

রায়পুরায় ব্যবসায়ী মানিক হত্যাকারীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৮ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরাতে জংগী শিবপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কার্যকারি সদস্য ও জংগী শিবপুর বাজারের ব্যবসায়ী মোঃ মানিক মিয়াকে সন্ত্রাসীকর্তৃক পরিকল্পিত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির (ফাঁসি) দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মানববন্ধনে বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী ও উত্তর বাখরনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও পরিবারের সদস্যরা অংশ নেন।

এসময় উত্তর বাখরনগরের জংগী শিবপুর বাজারের ঢাকা-সিলেট মহাসড়ককের ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন। বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে প্রায় ঘণ্টাব্যাপী ধরে যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বারিক মাস্টার, জংগী শিবপুর বাজারের সভাপতি সামসু মিয়া, শিবপুর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, ব্যবসায়ী সাইফুল ইসলাম,জাকির হোসেন মামুন, চাচাতো ভাই আরিফ মিয়া, নিহতের ভাই সুরুজ মৌলভী, মোঃ স্বপন মিয়া, ছেলে আবদুল আল মারুফ (সৈকত)’সহ প্রমুখ।

শিবপুর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, মরহুম মানিক মিয়া ছিলেন শিবপুর বাজার একজন ব্যবসায়ী। একজন ব্যবসায়ীকে যদি এভাবে নৃশংসভাবে হত্যা করা হয় তাহলে, আমাদের মত ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়?মানিক মিয়া খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করি।

নিহত মানিক মিয়ার ছেলে আবদুল আল মারুফ (সৈকত) বলেন, আমার বাবা একজন ব্যবসায়ী ও সমাজের প্রতিবাদী,ন্যায়-পরায়ণ মানুষ ছিলেন। যারা আমার বাবাকে হত্যা করেছে অতি দ্রুত খুনিদের গ্রেফতার করা হয়। তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা হয়। আমার মতন কেউ যেন আর সন্তান হারা না হয়। আমার মার মত যাতে আর কেউ বিধবা না হয়।

উল্লেখ্য যে, গত ১৫ সেপ্টেম্বর দিবাগত রাতে রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে মানিক মিয়া (৬৫) নামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।তারা জেলহাজতে আছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT