1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

দেশে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না: বেলাবতে সরদার সাখাওয়াত হোসেন বকুল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৯ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের লতিফ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিন্নাবাইদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জননেতা তারেক রহমান ৩১ দফা উন্নয়নমূলক কর্মপন্থা অবলম্বনে কাজ করছেন। নারী অধিকার নিশ্চিত, নারীর ক্ষমতায়ন, নারীদের কর্মসংস্থান ব্যবস্থাসহ নানামুখী দিক নির্দেশনা বাস্তবায়নের কাজ করছেন তারেক রহমান।দেশের কাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশ বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। দেশে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ।জামায়াতে ইসলামী গনতন্ত্রকে হত্যা করতে চায়,ইসলাম ধর্মের বিরোদ্ধে জনগনকে বিভ্রান্ত সৃষ্টি করে পিআর পদ্ধতির মাধ্যমে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে বলে মন্তব্য করেন।

বিন্নাবাইদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ অছিম উদ্দিনের সভাপতিত্বে ও বিন্নাবাইদ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হান্নান মাস্টার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জইরুল হক ছাত্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আহসান হাবিব বিপ্লব, সদস্য সচিব এম এ কাদির জলিল, বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্না, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আতাউর রহমান বাচ্চু, বেলাব উপজেলা যুবদলের আহবায়ক আক্তারুজামান আক্তার, বেলাব উপজেলা যুবদলের নেতা সিনতাজ মোহাম্মদ সালমান’ সহ প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT