1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ

রায়পুরায় মানসিক ভারসাম্যহীন স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৩ বার
Oplus_131072

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক :নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০ টায় শ্রীনগরের পলাশতলী গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম শিউলি আক্তার (৩০)। তিনি ওই এলাকার মস্তু মিয়ার মেয়ে ও মানিক মিয়ার স্ত্রী। দাম্পত্য জীবনে তিনি চার সন্তানের জননী। এ ঘটনায় অভিযোগ উঠেছে স্বামী মানিক মিয়ার বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়া দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টায় শিউলি আক্তার ও স্বামী মানিক মিয়ার পারিবারিক কলহে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক মিয়া শিউলির বুকের মধ্যে ধারালো ছুরি দিয়ে দুটি আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে বাশগাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নরসিংদী মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক স্বামী মানিক মিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো: মাসুদ মিয়া বলেন, স্বামী স্ত্রী কথা-কাটাকাটির একপর্যায় ঘরে থাকা শোকেসের ওপরে রাখা ছুরি দিয়ে স্বামী তার স্ত্রীকে আঘাত করলে স্ত্রী মারা যায়৷ সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করি৷ স্থানীয়দের সহায়তায় স্বামীকে আটক করতে সক্ষম হই৷

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT