1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

শিবপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ ফিলিং স্টেশনকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৬ বার
Oplus_131072

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে ওজন ও পরিমাণে কম পাওয়ায় দুইটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের উদ্দ্যোগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে শিবপুর উপজেলার মুনসেফেরচর ইটাখোলায় মেসার্স ভুইঞা এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন এবং মেসার্স শরিফ সিএনজি ফিলিং স্টেশনে “ওজন ও পরিমাপ” এর উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশীন জাহান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স ভুইঞা এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের দুইটি ডিসপেন্সিং নজেল যাচাই করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৩০ মি.লি ও ১১০ মি.লি কম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং একটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করার নির্দেশ দেয়া হয়। অন্যদিকে মেসার্স শরিফ সিএনজি ফিলিং স্টেশনের ৩ টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪০ মি.লি, ৫০ মি.লি ও ৮০ মি.লি কম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদীর পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল। এসময় উপস্থিত ছিলেন পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিএসটিআই নরসিংদীর আঞ্চলিক কার্যালয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT