1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র এদেশের জনগণ মেনে নিবে না : আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৪২ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র এদেশের জনগণ মেনে নিবেনা। রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে।

শনিবার (৩০ আগষ্ট) শনিবার বিকালে উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাব বাজারে বৈষম্য বিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,আমরা বাংলাদেশের মানুষের আকাঙ্খা ও তাদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, ফ্যাসিষ্ট হাসিনা সরকার এদেশে গুম-খুনের রাজনীতি কায়েম করেছিল। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী হাসিনা’সহ গুম-খুনের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত জাতীয় নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়ে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। কাঙ্ক্ষিত নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র এদেশের জনগণ মানবে না।

এই সময় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন,আগামীর সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের আগ পর্যন্ত আমাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এবং মানুষের পাশে থেকে তাদের ভাবনাকে মূল্যায়ন করে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে কাজ করতে হবে।

গনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য এস এম শাহজাহান, নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি আলহাজ্ব মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার জাকির হোসেন, বাজনাব ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন সাকের, বিন্নাবাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর মিয়া, বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া,বেলাব উপজেলা কৃষকদলের আহবায়ক সোহরাব হোসেন টিটু, বেলাব উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোস্তফা কামাল, বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল হক সবুজ, বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ খোকন ভূঁইয়া’সহ প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT