1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক প্রিন্স ও সদস্য সচিব মিঠু

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৪০৯ বার

নরসিংদী প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নরসিংদী জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অপর্ণা রায় দাস ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দীপক কুমার বর্মন প্রিন্স ও সদস্য সচিব হিসেবে রয়েছেন মিঠু রঞ্জন ধর।

নবগঠিত কমিটির আহ্বায়ক সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ন আহবায়ক কাজল সাহা, যুগ্ন আহবায়ক অশিষ রতন চক্রবর্তী, সাগর সাহা, সঞ্জয় সূত্রধর, মলয় সাহা, কৃষ্ণকান্ত সাহা, ননী দাস, স্বপন সাহা, রতন কর্মকার, বিপ্লব দত্ত, চন্দন সাহা, এড. তুষার মিত্র, শিপলু সাহা, সদস্যরা হলেন, সুবুল সাহা, বাপ্পি সাহা, সুবল সাহা, পীযুষ পাল, খোকন চন্দ্র সাহা, লিটন দাস, পরিমল রায়, মান্না দাস চৌধুরী উজ্জল, তাপস পাল, রিপন দাস, সনদ দাস, সজল চক্রবর্তী, দীপক দত্ত, সবুজ নন্দী, দেবেশ সাহা ও শ্যামল সাহা।

নবগঠিত কমিটির আহ্বায়ক দীপক কুমার বর্মন প্রিন্স বলেন, হিন্দু সম্প্রদায়ের সকল ইস্যুতে পূজা উদযাপন ফ্রন্ট কাজ করবে। আমরা সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চাই। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করবো। এদিকে নবগঠিত কমিটিকে জেলার নানা শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT