1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

ইতালিতে বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২২২ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক: ইতালির রোমে অন্যতম সামাজিক সংগঠন বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন। যান্ত্রিক জীবনকে উপেক্ষা করে রোমের অদূরে সবুজে ঘেরা অপার প্রাকৃতিক সৌন্দর্যের LUNGOLAGO DI CAPODIMONTE তে প্রবাসী পরিবার আনন্দ উপভোগ করেন এই আয়োজনে।

গতকাল রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন।

বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি রোম- ইতালী সভাপতি মোঃ আমান উল্লাহ আমান এর সভাপতিত্বে বনভোজনের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমিতির সভাপতি ও ইতালিস্ত নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা হাজী সেলিম ভূঁইয়া, ইতালিস্ত নরসিংদী জেলা বিএনপির সভাপতি জলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইবনে খৈয়াম সাথী, অর্থ সম্পাদক রমজান মাস্টার, ইতালিস্ত নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা হক মিয়া, ইলিয়াস মাস্টার।

বনভোজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সহ-সভাপতি রাহমত উল্লাহ প্রধান, সহ সভাপতি নুরু মিয়া, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সহ সাধারণ সম্পাদক মামুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেলিন, সহ-সাংগঠনিক সম্পাদক কাসেম চৌধুরী, প্রচার সম্পাদক মিয়া সেলিম। সংগঠনের উপদেষ্টা ইয়াসিন হোসেন রাজিব, মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ কিবরিয়া, সেলিম খলিফা, সম্মানিত সদস্য রুহুল আমিন শ্যামল, সদস্য শাহাদত চৌধুরী’সহ প্রমুখ।

ইতালিস্থ বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আমান উল্লাহ আমান বলেন, দীর্ঘ এক যুগের উপর হয়েছে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে যার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ কাজে নিয়োজিত হওয়া। যারা বিভিন্ন পথে ইতালিতে আসছে তাদের কাগজপত্র, কাজ,ও যেকোন সমস্যার সমাধানের লক্ষ্য এই সমিতির কার্যক্রম পরিচালিত হয়। আমি সভাপতি হওয়ার পর থেকে মরনোত্তর ফান্ড তৈরি করেছি।যার মাধ্যমে যে কোন মানুষ যদি বিদেশে মারা যায় অথবা এক্সিডেন্ট করে এই ফান্ডের মাধ্যমে তাদের সহযোগিতা করা হবে। এই সমিতি শুধু বিদেশেই নয় বাংলাদেশে তার নিজ থানা বেলাবতে যেকোনো দুর্দিনে দুঃসময়ে সমাজের কল্যাণকামী কাজে ভূমিকা রেখে আসছে।

অনুষ্ঠানটি শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাফেল ড্রয়ের মধ্য দিয়ে।যেখানে টেলিভিশন, মোবাইল, মাইক্রো ওভেন, ফেন,হিটার সহ অসংখ্য আকর্ষণীয় পুরস্কার ছিল অতিথিদের জন্য।।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT