1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

বেলাবতে উত্তরা পরিবহন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, আহত ৩

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৬৪ বার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বেলাবতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বিমল বিশ্বাস (৪২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত বিমল বিশ্বাস রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের অমৃত বিশ্বাসের ছেলে। তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। আহত শাহজাহান (৪০) একই ইউনিয়নের লক্ষীপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে। তিনি সিএনজির যাত্রী ছিলেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকী আহতদের পরিচয় পাওয়া যায় নি।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে উত্তরা পরিবহনের একটি বাস ভৈরবের দিকে যাচ্ছিলো। বাসটি দ্রুতগতিতে এসে ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক বিমল, সিএনজি যাত্রী শাহজাহানসহ আরো দুইজন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার বিমলকে মৃত ঘোষণা করে আর শাহজাহানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুর রহমান বলেন, উত্তরা পরিবহনের বাসের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে । নিহতের মরদেহ সুরতাল করা হচ্ছে। এঘটনায় পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT