1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

মনোহরদীতে রাস্তায় জলাবদ্ধতার কারনে দুর্ভোগ চরমে

সাইফুর নিশাদ | মনোহরদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩৯৩ বার
Oplus_131072

সাইফুর নিশাদ, মনোহরদী প্রতিনিধি : মনোহরদী উপজেলার বাঘবের মোড়-শেখের বাজার রাস্তায় একটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে স্থায়ী জলাবদ্ধতা চলছে। এ কারনে সীমাহীন দুর্ভোগ চলাচলকারীদের।চারপাশের বাড়ি-ঘর, দোকানপাট ও শিক্ষাঙ্গনের প্রয়োজনে মাঠ ভরাট করা হয়ে এখানে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থায় ব্যাঘাত ঘটে এ রাস্তায় চলাচলকারীদের চরম দুর্ভোগ চলছে এখানে।

মনোহরদীর হাফিজপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তাটিতে আজ প্রায় ৬/৭ বছর ধরে সামান্য বৃষ্টিতেই জলমগ্নতার কারনে চলাচলকারীদের চরম দুর্ভোগ চলছে।চলাচলকারীগন দীর্ঘদিন ধরে এ রাস্তা এড়িয়ে ঘুরপথে যাতায়াতে বাধ্য হয়ে আসছেন।রাস্তাটির আশেপাশের বাড়ীঘর দোকানপাট সমূহের নীচুজমি উঁচু হবার পর সামান্য বৃষ্টিতেই জায়গাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে।

সমস্যার তুলনায় এখানকার জলাবদ্ধতার সমাধান অনেক ব্যয়বহুল ও কঠিন নয় বলেই মনে করছেন অনেকেই। সামান্য একটি পানি নিষ্কাষন ব্যবস্থাতেই গুরুত্বপূর্ণ এ রাস্তাটির জলাবদ্ধতা দূর হয়ে চলাচলকারীদের পথ চলা সুগম হতে পারে এখানে।

এ ব্যাপারে সওজ বিভাগের শিবপুর উপ বিভাগীয় প্রকৌশলী রাজিব কুমার দাস জানান,
বিষয়টি নিয়ে তারা সক্রিয় রয়েছেন।বরাদ্দ ও টেন্ডার সাপেক্ষে আগামী নভেম্বর ডিসেম্বর মাসের দিকে এখানকার রাস্তা উঁচুকরন ও পানি নিস্কাষন ব্যবস্থায় পদক্ষেপ নেয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT