1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: বেলাবতে বিএনপি নেতা জুয়েল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৬১৬ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক: বিএনপি সর্বপ্রথম সংস্কার চেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

আজ বুধবার (১৩ আগষ্ট) বিকালে উপজেলার বেলাব বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

তিনি আরো বলেন, সংস্কারের দোহাই দিয়ে যেন নির্বাচনকে থামিয়ে না দেওয়া হয়। সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।মানুষের পাশে থেকে ভাবনাকে মূল্যায়ন করতে হবে এবং নৈরাজ্য, বিশৃঙ্খলা চাঁদাবাজিতে যেন কোনো নেতাকর্মী সম্পৃক্ত না হয় সে ব্যাপারে কঠুর নির্দেশনা প্রদান করেন। আমাদের আকাঙ্খা যেন কেউ থামিয়ে দিতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে। এখন ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য এস এম শাহাজান নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ হারুন-অর-রশিদ, বারৈচা বাজার সমবায় বণিক সমিতির সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া, বেলাব উপজেলা কৃষকদলের আহবায়ক সোহরাব হোসেন টিটু,নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ মোবারক হোসেন’সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT