1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে চুরির হওয়া নবজাতক উদ্ধার: নারী চোর আটক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪৬৪ বার

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার নামে একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়ার ১২ ঘন্টা পর এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে রায়পুরা উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় ফাতেমা বেগম নামে এক নারীকে আটক করে পুলিশ।

আটককৃত ফাতেমা রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের রাজাবাড়ী এলাকার মোখলেসুর রহমানের মেয়ে ও শিবপুর এলাকার মো: সিরাজুল ইসলামের স্ত্রী।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে নবজাতক তার মায়ের কাছে রয়েছে, তারা দু’জনেই সুস্থ রয়েছে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরির পর হাসপাতালটির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। পরে রাতে নবজাতক ও অভিযুক্তকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে রাজাবাড়ী গ্রামের ফাতেমা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় নবজাতকসহ ফাতেমা বেগমকে আটক করা হয়। পরে রাতেই নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে নবজাতক চুরিতে আটক ফাতেমা বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, শনিবার (৯ আগস্ট) ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার সিএনজি চালক শরীফ মিয়া তার স্ত্রী মিথিলাকে ওই হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন মিথিলা। পরের দিন বিকেলে হাসপাতালের কেবিন থেকে নবজাতকটি চুরি হয়ে যায়। এ ঘটনার পর উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি তৈরি হয়। স্বজনরা অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই এ চুরির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT