1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

নরসিংদী বিআরটিএ অফিসে র‍্যাবের অভিযান, ১২ দালাল গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০০ বার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ অফিসে (বিআরটিএ) অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই তথ্য জানান, র‍্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন।

এর আগে গতকাল রবিবার দুপুরে বিআরটিএ নরসিংদী সার্কেল ও ডিসি অফিস সংলগ্ন একটি দোকানে এবং জেলা আইনজীবী ক্লার্ক সমিতি সংলগ্ন অপর একটি দোকানের ভিতর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো নরসিংদী শহরের বিলাসদী মহল্লার বাসিন্দা আলামিন (৪২), ইব্রাহিম মোল্লা (৩০), জহিরুল ইসলাম দুলাল (৪৭), মোঃ সাইফুল ইসলাম (২৮) ও রাহুল মিয়া (৩৫), পূর্ব ভেলানগর এলাকার সজিব আহম্মেদ (২৬) ও মশিউর রহমান রাসেল (৩০), সাটিরপাড়া এলাকার খোকন ভৌমিক (৪০), এমদাদুর রহমান (৩৯), রায়পুরার রামনগর গ্রামের ইমাম হোসেন (৩৬), পলাশের মালিতা এলাকার জাহিদুল ইসলাম শান্ত (২৫) ও মাধবদীর মনোহর পুরের আলতাফ হোসেন (৫৩)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১টি সিপিইউ, ১টি মনিটর, ১৫টি মোবাইল, ৩০টি সীমকার্ড, ২৬ হাজার ৯ শত টাকা, ১০টি বিভিন্ন ধরনের সীল এবং বিআরটিএ এর বিভিন্ন ধরনের ৩০০টি ফরম উদ্ধার করা হয়।

র‍্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন বলেন, দালাল চক্রটি বিআরটিএ এর লাইসেন্স তৈরি করে দেয়ার কথা বলে ভুক্তভোগী গ্রাহকদের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে বেআইনিভাবে অন্যের বিআরটিএ আবেদন ফরম নিজেদের দখলে রেখে প্রতারণা করে আসছিল।

তিনি বলেন, বিআরটিএ অফিস কর্তৃক সাক্ষরিত ১১ জন দালালের একটি তালিকা পেয়ে অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় তালিকাভুক্ত চারজন প্রধান দালালসহ তাদের সহযোগী আরও ৮ জনকে গ্রেফতার করা হয় এবং তাদের দখল হতে বিভিন্ন আলামত জব্দ করা হয়। এই ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT