1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

বিনা অনুমতিতে বিদেশ ভ্রমণ: পুটিয়ার ইউপি সদস্য আমিরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৪১১ বার
Oplus_131072

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য জনাব আমির হোসেনের বিরুদ্ধে বিনা অনুমতিতে বিদেশ ভ্রমণের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল বার্তার সূত্রে জানা যায়, তিনি ইউনিয়ন পরিষদের কোনো অনুমতি বা অবহিতকরণ ছাড়াই বিদেশ গমন করেন।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে স্থানীয় মহলে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ইউনিয়ন পরিষদের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হয়। জানা গেছে, অভিযোগ প্রকাশের পর সংশ্লিষ্ট সদস্য দেশে ফিরে এসেছেন।

এ ঘটনায় প্রাসঙ্গিক আইন ও বিধিমালার আলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন গত ৩১ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), পুটিয়া ইউনিয়ন পরিষদ বরাবর পাঠানো এক নির্দেশনায় আমির হোসেনের পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ঘটনার সত্যতা নিরূপণের নির্দেশ দেন। পাশাপাশি আগামী তিন কর্মদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ একটি তদন্ত প্রতিবেদন প্রেরণের অনুরোধ জানানো হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ওয়ার্ডের জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্তের প্রত্যাশা করেছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT