1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

বেলাবতে “সংসদীয় আসন চাই” দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৭৩ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যের অবসান ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় বেলাব উপজেলায় আলাদা “সংসদীয় আসন চাই” দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩০ জুলাই) বুধবার বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুলালকান্দি বাজারে বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের আয়োজন এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ আওলাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখছেন বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদি,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ কামরুল ইসলাম, সমাজ সেবক মোঃ শহিদুল ইসলাম, মোঃ আলি হোসেন, মোঃ মোবারক হোসেন,সারবেয়ার গোলাম মোস্তফা সরল’সহ প্রমুখ।

বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদি বলেন, বেলাব উপজেলা নরসিংদী জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট। জনসংখ্যা, অর্থনৈতিক অবকাঠামো ও ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বেলাব একটি স্বতন্ত্র সংসদীয় আসন হওয়ার সব যোগ্যতা রাখে। বর্তমানে বেলাব উপজেলা নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের অন্তর্ভুক্ত। কিন্তু দীর্ঘদিন ধরে বেলাবরের জনগণ দেখে আসছে বিভক্ত আসনের কারণে উন্নয়ন কার্যক্রমে বৈষম্য তৈরি হয়েছে।

তিনি আরো বলেন, জনগণের চাহিদা ও সমস্যাগুলো জাতীয় সংসদে সরাসরি পৌঁছায় না। বেলাব উপজেলার রয়েছে প্রায় দেড় লক্ষাধিক ভোটার, একাধিক গুরুত্বপূর্ণ বাজার ও শহর, শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান। এমন একটি জনবহুল ও সম্ভাবনাময় উপজেলা দীর্ঘদিন ধরে নিজস্ব সাংসদবিহীন থাকার ফলে স্থানীয় উন্নয়ন বারবার উপেক্ষিত হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT