1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

বেলাবতে প্রয়াত শিক্ষকদের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৮৪ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৬ জুলাই) বিকালে উপজেলার আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রাক্তন ছাত্র/ছাত্রীদের আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা, প্রয়াত শিক্ষকদের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজরীন হক হেনার সভাপতিত্বে ও শোকসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ সোহেল রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল সার কারখানার সাবেক কেমিস্ট অফিসার আলহাজ্ব মোঃ আলাউদ্দিন।

এই সময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সিনিয়র সহকারী জজ মোঃ আব্দুল হালিম,জয়নগর ডিগ্রি কলেজের প্রভাষক এ কে এম শফিকুল ইসলাম, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, সাহেরচর উচ্চ বিদ্যালয়েয় সিনিয়র শিক্ষক সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাছেদ(মাষ্টার), গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন রশীদ(বি.এস.সি),বিশিষ্ট সমাজ সেবক হারুন-অর- রশীদ (বি.এ). বটেশ্বর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক কাজী মোজাম্মেল হক, বিশিষ্ট সমাজ সেবক বদরুজ্জামান শিপন মীর, বিদায়ী শিক্ষক মোছাঃ আমেনা বেগম, ছফুরা বেগম, মোঃ শাহাজ উদ্দিন আহমেদ, প্রাক্তন ছাত্র মুক্তার হোসেন মোল্লা, আনোয়ার হোসেন বদরুল, মামুনুর রশিদ মানিক,মোঃআলমগীর সরকার, শ্যামল মীর , রকসি খান, মোঃকামাল হোসেন’সহ প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT