1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

সাবেক এমপি বকুলের সঙ্গে আমান উল্লাহ আমানের শুভেচ্ছা বিনিময়

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৩৮ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নরসিংদী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান।

শনিবার (১৯ জুলাই) দুপুরে মনোহরদীর উপজেলার সরদার সাখাওয়াত হোসেন বকুলের বাসভবনে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য ও বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আশিক সুজন মামুন,বেলাব উপজেলা তরুণদলের সভাপতি মোবারক সরকার, উপজেলা বিএনপির নেতা অহিদুউজ্জামান অহিদ, ঢাকা জজ কোর্টের এ্যাডভোকেট বাতেন আল মামুন, ছাত্রনেতা বাচ্চু, জহির রাসেল’সহ প্রমুখ।

ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নরসিংদী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল ভাইয়ের সাথে শুভেচ্ছা বিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য এসেছি।
সরদার সাখাওয়াত হোসেন বকুল ভাইয়ের নেতৃত্বে (বেলাব-মনোহরদী) জাতীয়তাবাদী দলের রাজনীতি ঐক্যবদ্ধ আছে। আমরা আশা করি আগামীদিনে ধানের শীষের প্রতীক নিয়ে ওনি আমাদের মাঝে আসবেন।আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীককে বিজয় করবো।

নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন,আমান উল্লাহ আমান ছাত্র রাজনীতি দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছে। সংগ্রাম আন্দোলনে সবসময় আমাদের পাশে থেকেছে।সামনে ও আমাদের সাথে থেকে কাজ করবে এইটাই প্রত্যাশা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT