1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের নতুন সভাপতি খালেদা বিদ্যোৎসাহী মাসুদ মোল্লা

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৬৪ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় (ডিগ্রী) কলেজের নতুন সভাপতি করা হয়েছে অত্র কলেজের প্রতিষ্ঠাতার সুযোগ্য কন্যা মিসেস খালেদা বেগমকে। গত (১৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত পত্রে তাকে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সভাপতি ও মোঃ মাসুদ মোল্লাকে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করা হয়।

মরহুম দানবীর আব্দুল হামিদ এমএসসির সাহেবের সুযোগ্যে কন্যা প্রতিষ্টা তনয়া মিসেস খালেদা বেগম’কে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা মোঃ মাসুদ মোল্লাকে বিদ্যোৎসাহী হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন, অভিভাবকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা।

এলাকাবাসীর প্রত্যাশা মিসেস খালেদা বেগম ও মোঃ মাসুদ মোল্লার নেতৃত্বে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম দ্রুত গতিতে অগ্রগতি হবে। কলেজের উন্নয়নসহ সকলকিছু মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদী।

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের নবনির্বাচিত বিদ্যোৎসাহী মোঃ মাসুদ মোল্লা বলেন,শিক্ষার আলো নিজ এলাকার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার লক্ষে আমি এলাকার শিক্ষা মানন্নোয়নে কাজ করবো। শিক্ষার পরিবেশ সু-নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেন এবং সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT