1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

দোয়া মাহফিল থেকে ফিরে পলাশের যুবদল নেতার মৃত্যু

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৬৭ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে জুলাই-আগস্টের শহীদদের দোয়া মাহফিল থেকে ফিরে স্ট্রোক করে যুবদল নেতা হারুনুর রশীদের (৪৮) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) রাত তাঁর মৃত্যু হয়। আজ শনিবার জোহরের নামাজের পর ডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।

নিহত হারুনুর রশীদ ছিলেন পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মরহুম ফজলুর রহমানের ছেলে।

পলাশ উপজেলা যুবদলের সভাপতি নেছার আহমেদ জানান, শুক্রবার বিকেলে জুলাই-আগস্টের সকল শহীদদের স্মরণে নরসিংদী-২ পলাশের নির্বাচনী এলাকার পাঁচদোনা মোড়ের মোমেন খান চত্বরে দোয়া মাহফিলে অংশ নেন হারুনুর রশীদ। সেখান থেকে বাড়ি ফিরে রাতে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

পলাশ উপজেলার যুবদল নেতারা জানান, হারুনুর রশীদ একজন দায়িত্বশীল সংগঠক হিসেবে যুবদলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সংগঠনের সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT