1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে বেলাবতে বিএনপি’র বিক্ষোভ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও অপপ্রচারের প্রতিবাদে বেলাবতে বিক্ষোভ মিছিল করেছে চর-উজিলাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার (১৮ জুলাই) বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে বারৈচা-বেলাব রোড থেকে মিছিলটি বের হয়। ঢাকা-সিলেট মহাসড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বারৈচা বটতলায় গিয়ে শেষ হয় মিছিল। এরপর সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।

উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লব বলেন, অদৃশ্য এক দেশবিরোধী শক্তির ইন্ধনে বিএনপি ও তারেক রহমানকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এ দেশের আপামর জনগণ অচিরেই এর জবাব রাজপথে ও ধানের শীষে ভোটের মাধ্যমে দেবে। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সর্বদা রাজপথে থাকবে। তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জাতিকে ধোঁকা দেওয়া যাবে না। তাকে নিয়ে যারা ষড়যন্ত্রের করছে তাদের কঠোর জবাব দেওয়া হবে।

চর-উজিলাব ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজ হক দানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ফরিদের পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা উপজেলা বিএনপি আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিল্পব, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এম এ কাদের জলিল, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আক্তার, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুর রহমান মাষ্টার, ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, নারায়ণ পুর ইউনিয়ন বিএনপি সভাপতি রশীদুল ইসলাম লাল মিয়া, সাবেক সভাপতি আব্দুল বাছেদ মাষ্টার, আমলাব ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খলিল উল্লাহ তপন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ-আলম ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, নরসিংদী জেলা ছাত্রদলের আহবায়ক সদস্য ও বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আশিক সুজন মামুন, যুবদল নেতা অহিদ,চর উজিলাব যুবদল নেতা মোবারক হোসেন,বিএনপি নেতা তাজুল ইসলাম মেম্বার’সহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT