1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১

পলাশে সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরণ, সমাজ সেবা কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩২৫ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরণ ও হয়রানির দায়ে নিজ কর্মস্থল থেকে বদলী করা হয়েছে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রিজা আক্তারকে। মঙ্গলবার (১৫ জুলাই) সমাজ সেবা অধিদপ্তরের উপসচিব পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল হামিদ মিয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পলাশ উপজেলা সমাজ সেবা কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে নরসিংদী প্রবেশন কার্যালয়ে প্রবেশন অফিসার হিসেবে নিযুক্ত করা হয়।

আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস।

তিনি জানান, একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সমাজ সেবা কর্মকর্তা রিজা আক্তারকে বদলী করে প্রবেশন কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে। একই সাথে তার যায়গায় নরসিংদী প্রবেশন অফিসার মো মাসুম ভূইয়াকে দেওয়া হয়েছে।

উল্লেখ যে, পলাশ উপজেলা সমাজ সেব কর্মকর্তা রিজা আক্তার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সময় কার্যালয়ে আসা সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরন, সেবা প্রত্যাশীদের হয়রানির অভিযোগ উঠে।

এ বিষয়ে একাধিক ভুক্তভোগী সমাজসেবা অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে অধিদপ্তরের আদেশে জেলা সমাজসেবা অফিস থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। এ বিষয়ে দেশের একাধিক জাতীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় ফলাও করে সংবাদ প্রকাশ হলে কর্তৃপক্ষ রিজা আক্তারের বিরুদ্ধে তদন্ত শুরু করে। পরে তদন্তে সত্যতা উঠে আসলে তাকে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার পদ থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT