1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮

রায়পুরায় মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

এম
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৪০ বার
Oplus_131072

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার সাহারখোলা মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) দুপুরে রায়পুরা ইউনিয়নের সাহারখোলা মেঘনা নদী থেক মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে নদীর পাড়ে হাটতে যান কয়েকজন। পরে তারা নদী পাড়ে জিও ব্যাগ ও কচুরিপানার সঙ্গে আটকে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তার মাথা এবং মুখ দেখে চেনার উপায় নেই। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মির্জারচর নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুজ্জামান জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার লেবাস দেখে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT