1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি আজ ১০ ডিসেম্বর রায়পুরা হানাদার মুক্ত দিবস বেলাবতে রোকেয়া দিবসে অদম্য নারী পুরস্কার পেলেন সাংবাদিক শাহিনুর আক্তার রায়পুরায় ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন বাবরি মসজিদে আঘাতকারী চান ১০০ মসজিদ গড়তে

ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে পলাশে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২১২ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে নরসিংদীর পলাশে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) সকালে পলাশ উপজেলা পরিষদ সভাকক্ষে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পলাশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবু বক্কর সিদ্দিকী।

এসময় বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো: আলম মোল্লা, পলাশ উপজেলা প্রেসক্লাব এর যুগ্ম আহ্বায়ক মো: জাহাঙ্গীর কবির, জামায়াতে ইসলামীর ঘোড়াশাল পৌর আমীর অধ্যাপক ইসমাইল হোসেন খায়েরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার সেক্রেটারী মো: ইকরাম হোসেন, হেফাজতে ইসলামের নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী আব্দুর রহিম কাসেমী, জাতীয় নাগরিক পার্টির পলাশের সমন্বয়কারী মো: সাইদুল ইসলাম রাকিব ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, পলাশের সভাপতি মাওলানা নোমানুল করিম।

দোয়া ও আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তারা আমাদের গর্ব। তাদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

নরসিংদীর কন্ঠস্বর / সাব্বির হোসেন

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT