1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ

রায়পুরায় মাদকবিরোধী জনসচেতনতা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৪১ বার

অজয় সাহা, রায়পুরা : নরসিংদীর রায়পুরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৫ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব মোঃ মাসুদ রানা।

সভায় আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম, পৌরসভা ইঞ্জিনিয়ার মো. রুবেল মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি মোঃ মাসুদ রানা তার বক্তব্যে মাদকের ভয়াবহতা ও সমাজে এর বিরূপ প্রভাব তুলে ধরেন। তিনি বলেন, “মাদক সমাজ ও জাতির শত্রু। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

স্থানীয় বাসিন্দারাও সভায় মাদকবিরোধী উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশাসনের পাশে থেকে সহযোগিতার অঙ্গীকার করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT