1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

রায়পুরায় প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে বৃক্ষরোপণ 

Reporter Name
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২২৮ বার

অজয় সাহা : তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও আগামী প্রজন্মকে প্রকৃতি প্রেমিক হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেয়া হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদ রানা।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে হবে ছোটবেলা থেকেই। একটি গাছ শুধু ছায়া বা ফল দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিঃশ্বাস ফেলার সুযোগ তৈরি করে দেয়।”

এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। তারা সবাই গাছ রোপণ করে পরিবেশ রক্ষায় অঙ্গীকার করেন।

“প্রকৃতি প্রেমিক হয়ে বেড়ে উঠুক আমাদের আগামী প্রজন্ম—সবুজে ছেয়ে যাক আমাদের প্রিয় বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT