1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীর বেলাবতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩৮৯ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে মালবাহী একটি ট্রাকের চাপায় আলকাছ (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রবিবার (১৩ জুলাই) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসষ্ঠন্ডের ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলকাছ মিয়া মৃত জয়নাল আবেদীনের ছেলে। বাড়ি একই ইউনিয়নের নোয়াকান্দি (মোল্লাবাড়ি) গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারের মুদি ব্যবসায়ী দোকানের মালামাল কেনার জন্য ব্যাটারিচালিত একটি ভ্যানে করে বারৈচা বাজার থেকে মালামাল নিয়ে দড়িকান্দি বাসষ্ঠন্ড পৌঁছালে পিছন থেকে ভৈরবমুখী একটি মালবাহী ট্রাক ব্যাটারিচালিত ভ্যানের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ভৈরব হাইওয়ে থানার এস.আই মোঃ রোকনুজ্জামান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করি। ঘাতক ট্রাক আটক করা হয়েছে। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT