1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

বেলাব উপজেলা বিএনপি আহবায়কের সঙ্গে আমান উল্লাহ আমানের শুভেচ্ছা বিনিময়

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৮৮ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লবের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেলাব বাজারে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য ও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আশিক সুজন মামুন,বেলাব উপজেলা তরুণদলের সভাপতি মোবারক সরকার,উপজেলা যুবদল নেতা অহিদুউজ্জামান অহিদ, সল্লাবাদ ইউনিয়নের যুবদলের নেতা তোফাজ্জল হোসেন, এমডি সাত্তার,ছাত্রনেতা অনিক, সাইফুল’সহ প্রমুখ।

ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লবের ভাইয়ের সাথে শুভেচ্ছা বিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য এসেছি। আহসান হাবীব বিপ্লব ভাইয়ের নেতৃত্বে এই বেলাব উপজেলা জাতীয়তাবাদী দলের রাজনীতি ঐক্যবদ্ধ আছে এবং আগামী দিনে বেলাব উপজেলা বিএনপিকে আমরা শক্তিশালী করে তুলবো।আমরা আশা করি আগামীদিনে ধানের শীষের প্রতীক নিয়ে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল আমাদের মাঝে আসবেন।আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীককে বিজয় করবো।

উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লব বলেন, আমান উল্লাহ আমান ইতালি থেকে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংগঠিত করার জন্য প্রত্যেক নেতাকর্মীদের সাথে সবসময় যোগাযোগ করে তাদের খোজ খবর রেখেছে। সে দলের জন্য কাজ করে। সে যতদিন দেশে থাকবে বিএনপির আন্দোলন সংগ্রামের সকল প্রোগ্রামে উপস্থিত থাকবে।

 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT