1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮

পলাশের যুবদল নেতা মনিরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৫৪৭ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনির উজ্জামান মনিরকে বহিষ্কারের একদিন পরই তা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান।

তিনি বলেন, বুধবার ঢাকায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে নরসিংদী জেলা যুবদলের সভাপতি ও আমিসহ পলাশের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেই। প্রয়োজনে আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেও এ বিষয়টি জানিয়ে দিবো।

এর আগে মঙ্গলবার দুপুরে জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক নাজমুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার আদেশ দেয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল , দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের আদর্শ ও নীতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল। পাশাপাশি  মনির উজ্জামান মনিরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে নদীপথে ২টি ট্রলারে করে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল কারখানায় প্রবেশ করে শ্রমিকদের ৬টি কক্ষে ভাঙচুর চালায় এবং মোবাইল, ল্যাপটপ ও মালামাল লুট করে নেয়। হামলায় অন্তত ৭ জন শ্রমিক আহত হন। পরে, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় সিমেন্ট কারখানা কর্তৃপক্ষ মনিরুজ্জামানকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫/৬ জনকে অভিযুক্ত করে পলাশ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করে। এ মামলায় ৫ জুলাই রাতে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পরের দিন আদালতের মাধ্যমে মনিরুজ্জামান মনিরকে কারাগারে পাঠানো হয়। পরে মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে তাকে কোর্টে তোলা হলে তার মুক্তির দাবিতে আদালত চত্ত্বরে বিক্ষোভ মিছিল করে তার সমর্থিত কয়েক শতাধিক নেতাকর্মী।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT