
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ছাত্র আহসানুর রহমান খান ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার (৭ জুলাই) রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইয়েন্স ও হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
নিহত আহসানুর রহমান খান নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের আব্দুল বাতেন খানের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।
স্বজন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার রাতে আহসানুর হঠাৎ ব্রেন স্টোক করলে তাকে দ্রুত নিউরেসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। পরে রাতেই তার মরদেহ গ্রামের বাড়ি পলাশের চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামে নিয়ে আসা হয়।
সহপাঠী ও তার স্বজনরা জানান, আহসানুর ছিল ভদ্র, মেধাবী ও সদা হাসোজ্জল। হঠাৎ তার মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মা-বাবাও তাদের একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন।
আজ মঙ্গলবার বাদ জোহর নিজ বাড়ি চলনা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থান আহসানুরকে দাফণ করা হবে।