1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

মনোহরদী-বেলাবতে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫০৬ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে প্রচন্ড তাপ প্রবাহে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র মনোহরদী সরকারি কলেজ, খিদিরপুর ডিগ্রি কলেজ, হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ, পাঁচকান্দি ডিগ্রি কলেজ ও মনোহরদী মডেল কলেজের প্রায় পাঁচ শতাধিক পরীক্ষার্থীদের মাঝে পানি, খাবার স্যালাইন, কলম, স্কেল সম্বলিত একটি করে ফাইল বিতরণ করা হয়।

একই সময় বেলাব উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নারানপুর রাবেয়া মহাবিদ্যালয়, বেলাব হোসেন আলী কলেজ, পোড়াদিয়া ওয়াসিম উদ্দিন ডিগ্রি কলেজ, পোড়াদিয়া বি এম মাদ্রাসায় পরীক্ষার্থীদের মাঝে পানি, খাবার স্যালাইন, কলম, স্কেল সম্বলিত একটি করে ফাইল বিতরণ করে বেলাব উপজেলা ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মনোহরদী-বেলাব এর মাটি ও মানুষের নেতা কেন্দ্রীয় বিএনপির সহ স্বেচ্ছাবিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের নির্দেশনায় পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদল এসব উপকরণ বিতরণ করেন। এসময় পরীক্ষার্থীদের ও অভিভাবকদের ছাত্রদলের হেল্প ডেস্কের মাধ্যমে সহযোগীতা করা হয়।

মনোহরদীতে পরীক্ষার্থীদের হেল্প ডেস্ক পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, উপজেলা ছাত্রদল নেতা মোজাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম রাজন, অলিন, রাব্বি, আশিক, হাশেম, তুহিন, পৌরসভা ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ সুমন, সোহেল তানভীর, মুসা প্রধান, ইকরাম, রিফাত, কলেজ শাখা ছাত্রদল নেতা সাদিক ও তানভীর সহ প্রমুখ।

বেলাবতে পরীক্ষার্থীদের হেল্প ডেস্ক পরিচালনাকালে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোবারক হোসেন, রাকিবুল হাসান পাপন, সারোয়ার আলম, সজীব, আরমান, মিঠুন, রাব্বি, হৃদয়, ওয়াসিম, সজল, ইফতি, আরিয়ান, রাকিব, তমাল, মামুন, প্রান্ত, শাহরিয়ার সহ প্রমুখ।

ছাত্রদলের এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানালেন কলেজের শিক্ষক-পরীক্ষার্থী ও অভিভাবকগণ। সব পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাপপ্রবাহ চলতে থাকলে ছাত্রদলের এ উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানালেন তারা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT