1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

নরসিংদীতে জেল পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫২২ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে রাসেল মিয়া (৪২) নামে এক জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ১১। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন ‌র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা।

এর আগে বুধবার (২৫ জুন) দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদী শহরের আল্লাহু চত্বর এলাকা হতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত রাসেল মিয়া (৪২) নরসিংদী সদর থানার পৌর এলাকার কান্দাপাড়া মহল্লার আবুল কাশেম মিয়ার ছেলে। একাধিক মামলায় আদালত তাকে কারাগারে পাঠায়। পরে গত বছর ১৯ জুলাই সে জেল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, রাসেল মিয়া নরসিংদী মডেল থানার একাধিক মামলাসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। গত বছরের ১৯ জুলাই নরসিংদী কারাগারে হামলার সময় সে পালিয়ে যায়। এরপর হতে সে পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্তিতে শহরের আল্লাহু চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT