1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেল জামায়াত, প্রজ্ঞাপন জারি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৪৩ বার

দলীয় নিবন্ধন ও পুরোনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) তাদের এই প্রতীক পুনরায় বরাদ্দ দিয়েছে এবং নিবন্ধনও পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু, Representation of the People Order, 1972 এর আওতায় রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য উক্ত আদেশের Article 90B এর শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দল কর্তৃক নিবন্ধনের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলকে নির্বাচন কমিশন সচিবালয়ের ০৫ নভেম্বর ২০০৮/২১ কার্তিক ১৪১৫ তারিখের নিকস/প্র-৩/রাদ/৫(৪৪)/২০০৮/১১৪১ সংখ্যক প্রজ্ঞাপনমূলে নিবন্ধন প্রদান করা হইয়াছিল (নিবন্ধন নম্বর-০১৪, তারিখ: ০৪ নভেম্বর ২০০৮); এবং যেহেতু, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর মাননীয় হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর-630 of 2009 এর প্রদত্ত রায়ের সূত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের ১৩ কার্তিক ১৪২৫/২৮ অক্টোবর ২০১৮ তারিখের ১৭.০০.০০০০.০২৫.৫০.০৫৮.০৮-৬৮৯ সংখ্যক প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর নিবন্ধন বাতিল করা হয়; এবং যেহেতু, Civil Appeal No. 139 of 2013 with Civil Petition For Leave To Appeal No. 3112 of 2013 এ মাননীয় আপীল বিভাগ কর্তৃক মাননীয় হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর-630 of 2009 এর প্রদত্ত রায় বাতিলপূর্বক দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ প্রদান করা হইয়াছে।

সেহেতু, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর মাননীয় আপীল বিভাগের Civil Appeal No. 139 of 2013 with Civil Petition For Leave To Appeal No. 3112 of 2013 এর প্রদত্ত রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৮ তারিখের ১৭.০০.০০০০.০২৫.৫০.০৫৮.০৮-৬৮৯ নম্বর প্রজ্ঞাপনটি এতদ্বারা বাতিলক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হইল।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT