1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসনের দাবিতে কমিটি ঘোষণা

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৮২৫ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর বেলাব উপজেলাকে একটি স্বতন্ত্র সংসদীয় আসন হিসেবে প্রতিষ্ঠার দাবিতে ‘স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২০ জুন) এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইসলাম উদ্দিন সত্যবাদী। এছাড়াও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক কাঞ্চন, অহিদুজ্জামান খান, নুর হোসেন, আওলাদ হোসেন এবং খলিলুর রহমান।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ফিরোজ ভূঁইয়া, আশিকুল ইসলাম হানিফ, শেখ আব্দুল জলিল, জে কে শামীম, কামরুল ইসলাম, ইফতেখার সজিব, মো. সোহরাব হোসেন, রাসেল বিন বাদল, সাঈদী হাসান, মো. শাহ্ আলম নেওয়াজ, মো. সোহেল বাপ্পি, শাহরিয়ার মিজান, মো. সজিব, মেহেদী হাসান মামুন, মো. খাইরুল হাসান, এস এম সুমন সরকার, মো. অনিক, আইনুল হক, ফাহিম রহমান ও ফারদিন হাসান ধিরাজ।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বেলাব উপজেলার ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় একটি আলাদা সংসদীয় আসন হওয়া উচিত। বর্তমানে এটি নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের অংশ হলেও, দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র আসনের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা।

কমিটি সরকারের সংশ্লিষ্ট বিভাগ, বিশেষ করে নির্বাচন কমিশন ও জাতীয় সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার, জনসভা ও প্রচার কার্যক্রম চালানো হবে বলেও জানানো হয়েছে।

স্থানীয় বিভিন্ন মহল কমিটির এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব থাকায় এই দাবির পক্ষে একটি শক্তিশালী জনমত তৈরি হতে পারে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT