1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

শিবপুরে বাস চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৭৬৮ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে  ইটাখোলা- মঠখলা আঞ্চলিক সড়কের উপজেলার বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) ও বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। তাঁরা তিনজন বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা  জানায়, সোমবার সন্ধ্যায়  সাইফুল, আশিক ও অপু নরসিংদী শহরে খেলার সামগ্রী কেনার জন্য  এসেছিলেন। বাড়ি ফেরার পথে সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় সামনে থেকে আসা একটি বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনজনই দুমড়েমুচড়ে যাওয়া ওই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে আহত হন।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা  তাদেরকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুল ইসলাম ও আশিক মিয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে অপু মিয়ারও মৃত্যু হয়।

নিহতদের বন্ধু ওবায়দুল হক জানান, তারা তিন বন্ধুই নিয়মিত খেলাধুলা করত। তারা খেলার সামগ্রী কিনে আসার পথে  সড়ক দুর্ঘটনায় মারা যায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। লাশগুলো থানায়  রাখা হয়েছে। নিহতদের পরিবার বিনাময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার জন্য আবেদন করছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT