1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

নরসিংদীতে ঈদের নামাজে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৩৩৬ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : বিপুল উৎসাহ, উদ্দীপনা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে নরসিংদীর বিভিন্ন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার (৭ জুন) সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষ ঈদের নামাজ আদায় ও আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে।

সকাল সাড়ে ৮ টায় গাবতলী ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা। এ জামাতে ইমামতি করেন গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ট্রাস্ট বোর্ডের সদস্য সচিব সৈয়দ উসামা জাফরি।

এ সময় নামাজে অংশগ্রহণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নামাজ ও মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এদিকে সকাল ৮টায় জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT