1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

ঘোড়াশাল পৌর ঈদগাহে ঈদের নামাজ পড়বেন মঈন খান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৯৪ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে প্রায় দেড়যুগ পর ঈদুল আজহার নামাজ আদায় করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। শনিবার (৭ জুন) সকাল ৮টায় ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে তিনি এ ঈদের নামাজ আদায় করবেন।

শুক্রবার (৬ জুন) রাতে ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন এ তথ্য জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ঈদগাহ কমিটির সভাপতি জয়নাল আবেদীন, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ সজিব, সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক সাফিকুল ইসলাম খান, পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT