1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

সৌদি আরবে কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন নরসিংদীর সাজিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৮৭ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের রিয়াদে হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন নরসিংদীর ক্বারী হাফেজ সাজিদুল ইসলাম সাজিদ। ইসলামিক ফাউন্ডেশন সৌদি আরবের আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের ১০০ জন ক্বারী। তাদের সবাইকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের ক্বারী সাজিদ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন নগদ অর্থ ও উমরাহ করার সুযোগ।

নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের খৈনকুট গ্রামের সন্তান ক্বারী সাজিদ বর্তমানে সৌদির আবাহ মাহাইল শহরের একটি সরকারি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দেশে বিভিন্ন মাদ্রাসায় হিফজুল কুরআনের শিক্ষক ছিলেন এবং বহু শিক্ষার্থীকে কুরআনের আলোয় আলোকিত করেছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT