1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

ঢাকা থেকে অপহৃত তরুণী ঘোড়াশালে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৭৮৭ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামলী এলাকা থেকে অপহৃত তরুণী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর ফোনে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

আনোয়ার সাত্তার জানান, বুধবার রাত সাড়ে ৯টায় একজন কলার টাঙ্গাইল, মির্জাপুর থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তার ভাগনিকে ঢাকার শ্যামলী এলাকা থেকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে টাকা দাবি করছে। তিনি আরও জানান ইতোমধ্যে তিনি বিকাশে দুই হাজার পাঁচশত টাকা পাঠিয়েছেন। তিনি তার ভাগনিকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. রেজোয়ান। কনস্টেবল রেজোয়ান তাৎক্ষণিকভাবে ঢাকার আদাবর থানায় বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আদাবর থানা কলারের অবস্থান শনাক্ত করে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায়।

তিনি আরও জানান, এরপর নরসিংদীর পলাশ থানায় বিষয়টি জানানো হলে পলাশ থানার একটি দল অবিলম্বে অপহরণের শিকার তরুণী তমা আক্তারকে (২৫) ঘোড়াশালের একটি বাড়ি থেকে উদ্ধার করে।

এ সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। পলাশ থানা পুলিশ দলের নেতৃত্ব দেয়া এসআই কাজী কামাল ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।

এব্যপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ঘোড়াশাল পৌর এলাকার ভাগদীর এলিট ষ্টীল মিলের সাথে ব্রিজের ত্রিশ গজ সামনে থেকে মেয়েটিকে উদ্ধার করে থানার হেফাজতে আনা হয়। বর্তমানে মেয়েটি পলাশ থানা হেফাজতে আছে।

 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT