1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মাধবদীতে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১০৩৭ বার

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মাধবদীতে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাফিন (২২) নামে এক তরুণ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরেকজন মোটরসাইকেল আরোহী। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভগীরথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিন (২২) নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার ভগীরথপুর এলাকার মৃত কাদির গাজীর ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে পাঁচদোনা মোড় থেকে মোটরসাইকেলে চেপে মাধবদী যাচ্ছিলেন রাফিন। মহাসড়কের ভগীরথপুর এলাকা অতিক্রমের সময় তাদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন।

দ্রুত তাদের উদ্ধার করে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে নেন স্থানীয় লোকজন। ওই হাসপাতালে নেওয়ার পথেই রাফিনের মৃত্যু হয়। খবর পেয়ে নিহত রাফিনের স্বজনরা ওই হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে যায়। গুরুতর আহত অপর যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।

ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, নিহত তরুণেরর বাড়িতে গিয়ে আমরা পরিচয় শনাক্ত করেছি। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT