1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১

দ্বিতীয় দিনেও পলাশে সহকারী শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৮১৪ বার

নিজস্ব প্রতিবেদক : বেতনসহ তিন দফা দাবীতে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনেও সারা দেশের ন্যায় নরসিংদীর পলাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচী পালন করেন তারা। ৫মে থেকে ১৫মে পর্ষন্ত ১ ঘন্টা,১৬ মে থেকে ২০ মে পর্ষন্ত ২ ঘন্টা, ২১মে থেকে ২৫মে পর্ষন্ত অর্ধদিবস কর্ম বিরতি ও ২৬ মে থেকে দাবী আদায় না হওয়া পর্ষন্ত পূর্ণ দিবস কর্ম বিরতি চালিয়ে যাবেন বলে জানান সহকারী শিক্ষক নেতারা।

সহকারী শিক্ষকদের তিন দফা দাবীর মধ্যে রয়েছে ১১ তম গ্রেডে বেতন নির্ধারন. ১০ বছর ও ১৬ বছরে পূর্তিতে উচ্চতর গ্রেডে প্রাপ্তি জটিলতা নিরসন ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি ।

উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে আজ মঙ্গলবার গিয়ে দেখা যায়, সহকারী শিক্ষকরা অফিস কক্ষে বসে কর্মবিরতি পালন করছেন। তারা বলছেন দাবী না মানা পর্ষন্ত তারা বিদ্যালয়ে আসলেও শ্রেণী কক্ষে যাবেন না।  আর এদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস রুমে এবং মাঠে দৌড়াদোড়ি করছে।

এ সময় একাধিক শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানান, কেন স্যার-ম্যাডামরা ক্লাসে আসেন না আমরা জানি না। অন্যদিকে অনেকজন অভিভাবককে দেখা গেছে বিদ্যালয়ে ক্লাস না হওয়ায় তাদের ছেলে মেয়েদেরকে বিদ্যালয় থেকে বাসায় নিয়ে যাচ্ছে

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি পলাশ শাখার সভাপতি অঞ্জন পাল ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সারাদেশের সহকারী শিক্ষকদের সাথে নরসিংদীর পলাশ উপজেলার সহকারী শিক্ষকবৃন্দও সতঃস্ফুর্ত ভাবে কর্মবিরতি পালন করছেন। শিক্ষকবৃন্দ তাদের সামাজিক মর্ষাদা প্রতিষ্ঠার জন্য আপোষহীন।

শিক্ষকরা রাষ্ট্রের থার্ড ক্লাস কর্মচারী হয়ে থাকতে চায় না। আমাদের দাবী পুরণ করতে সরকারের সচ্ছিতাই যথেষ্ঠ।  আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান থেকে বঞ্চিত করতে চাই না। আমরা সরকারের নীতি নির্ধারকদের অনুরোধ জানাচ্ছি প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যাষ্য এই তিন দফা দাবী মেনে নিয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করবেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT