1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫টি আসনে পুনরায় জয় পায় বিএনপি : মঈন খান নরসিংদীতে আমেনাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ আমিনাকে হত্যা ও ধর্ষণের সাথে জড়িত অপরাধীরা একজনও ছাড় পাবে না : খোকন এমপি রায়পুরায় মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

রায়পুরায় ছেলের হাতে বাবা নিহত, ছেলে আটক

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৭২৫ বার
Oplus_131072

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় মানসিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে কবির মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মনির হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মির্জানগর ইউনিয়নের বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার (২৭ মে) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত কবির মিয়া ওই এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, এক বছর আগে সৌদি আরব গিয়ে আবার দেশে ফেরার পর থেকেই তার মানসিক পরিবর্তন লক্ষ করা যায়। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মানসিক ভারসাম্যহীন ছেলে মনির শাবল দিয়ে তার বাবাকে আঘাত করে। আহতাবস্থায় দৌঁড়ে চলে যাওয়ার সময় কবিরকে আবারো আঘাত করে ছেলে মনির। পরে ঘটনাস্থলেই কবিরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ভারসাম্যহীন ছেলে মনিরকে আটক করে পুলিশকে খবর দেন।

এর আগেও মনির তার দাদী, ফুফু ও চাচাতো বোনকে কুপিয়ে জখম করেছে বলে খবর পাওয়া গেছে। তখনকার ঘটনার পরে স্বজনদের দায়ের করা মামলায় মনির তিন মাস জেলে ছিলেন।

রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। নিহতের ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কেও মামলা দায়ের করেনি। আটককৃত মনির মানসিক ভারসাম্যহীন কিনা এই ব্যাপারে ডাক্তারি রিপোর্ট ছাড়া নিশ্চিত হওয়া যাবেনা বলেও জানান তিনি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT