1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা, এপ্রিল মে মাসের মধ্যে নির্বাচন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩৬৩ বার
Oplus_131072

ডেস্ক রিপোর্ট :.অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

ফয়েজ তৈয়্যব লেখেন, “অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে। বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে, সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ব সম্প্রদায়ের কাছে ড. ইউনূসের যেই মর্যাদা ও আস্থা আছে, তা রক্ষা করা আমাদের দায়িত্ব। সেনাবাহিনীকে সম্মান ও আস্থায় রাখতে হবে, তবে রাজনীতিতে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। একইভাবে, ইনক্লুসিভনেসের নামে আওয়ামী লীগের পুনর্বাসন কাম্য নয়।”

নির্বাচন প্রসঙ্গে ব্যক্তিগত অভিমত তুলে ধরে তৈয়্যব জানান, “দরকারি প্রস্তুতি শেষে আগামী এপ্রিল-মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই আশা করছি। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার এখতিয়ার কেবল স্যারের—এই এখতিয়ার হাইজ্যাক করার সুযোগ কারও নেই।”

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জুলাই-আগস্টে জাতীয় উদযাপন হবে। একইসঙ্গে আগস্টের মধ্যেই ‘স্বৈরাচারী হাসিনার’ বিরুদ্ধে প্রথম বিচারিক রায় ঘোষণা হবে বলে আশা করি।”

সেনাপ্রধানের বক্তব্য নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন প্রধান উপদেষ্টার এই ঘনিষ্ঠ সহযোগী। তিনি লিখেছেন, “ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধানের বক্তব্য জুরিশডিকশনাল কারেক্টনেস রক্ষা করেনি। সেনাবাহিনীর বক্তব্য সংযত হওয়া দরকার ছিল।”

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারে নেতৃত্ব দেওয়া নিয়ে ড. ইউনূসকে ঘিরে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে। অনলাইনে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো, সেনাবাহিনীর বিবৃতি ও রাজনৈতিক দলগুলোর অবস্থান মিলিয়ে উত্তেজনা বিরাজ করছে। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তৈয়্যবের এই পোস্ট সেই গুঞ্জনের নিরসন ঘটিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

 

বিশেষ সহকারীর এই ফেসবুক পোস্টের মাধ্যমে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, ড. ইউনূস নিজ অবস্থানে দৃঢ় রয়েছেন এবং সরকারকে আরও কার্যকরভাবে পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন, সেনাবাহিনীর ভূমিকা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ অংশগ্রহণ ইস্যুতেও তার দপ্তরের অবস্থান স্পষ্ট।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT