1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার

মনোহরদীতে ট্রলির নিচে চাপা পড়ে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৫৪৮ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীত ইটবোঝাই ট্রলি উল্টে রুবেল মিয়া (৩৩)নামে ট্রলি চালক নিহত হয়েছে। এ সময় হৃদয় নামে অপর ট্রলির শ্রমিক আহত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মনোহরদী বাজার-হাসপাতাল সড়কের চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনের এ দূর্ঘটনা ঘটে।

নিহত রুবেল উপজেলার কাচিকাটা ইউনিয়নের রুদ্রদী গ্রামের আব্দুস সোবহানের ছেলে অপরদিকে আহত হৃদয় পার্শ্ববর্তী বেলাব উপজেলার টঙ্গিরটেক গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলি চালক রুবেল ইট বোঝাই ট্রলি নিয়ে মনোহরদী বাজারের দিকে আসছিলেন। ট্রলিটি চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির ইঞ্জিন (সামনের অংশ) উল্টে গেলে চালক রুবেল ইঞ্জিনের নিচে চাপা পড়ে। ইঞ্জিনের চাপায় ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।

ট্রলি উল্টে গেলে ট্রলি থেকে লাফিয়ে নামার সময় হৃদয় মিয়া আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে রুবেলের মরদেহ উদ্ধার করেন।

মনোহরদী থানার উপ পরিদর্শক (এস আই) মেহেদী হাসান জানান,পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT