1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫টি আসনে পুনরায় জয় পায় বিএনপি : মঈন খান নরসিংদীতে আমেনাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ আমিনাকে হত্যা ও ধর্ষণের সাথে জড়িত অপরাধীরা একজনও ছাড় পাবে না : খোকন এমপি রায়পুরায় মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

পলাশে পাওনা ৫০০ টাকার জন্য দিনমজুরকে হত্যা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬৪৫ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে টাকা লেনদেন নিয়ে তর্কে ইসমাইল নামে (৪৫) এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ মে) রাতে উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত ইসমাইল মিয়ার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন। সে খিলপাড়ার পুবালী এলাকার একটি কলোনীতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খিলপাড়া গ্রামের পুবালী কলোনীর ভাড়াটিয়া ইসমাইল ৫০০ টাকা ধার নিয়েছিল একই গ্রামের আছান আলীর ছেলে আফজালের (৩৬) কাছ থেকে। পরে শনিবার রাত ৮টার দিকে খিলপাড়া গ্রামের সড়কে তাদের একে অপরের সাথে দেখা হয়। এসময় ইসমাইলের কাছে পাওনা টাকা ফেরত চায় আফজাল।এনিয়ে তাদের মাঝে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে পাশের দোকান থেকে ছুরি নিয়ে এসে ইসমাইলের কোমরে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে আফজাল। পরে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে স্থানীয়রা ইসমাইলকে উদ্ধার পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ইসমাইলের মৃত্যু হয়। পরে ক

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন বলেন, ৫০০ টাকার লেনদেন নিয়ে ইসমাইল ও আফজালের মধ্যে তর্কাতর্কি হয়। এর জেরে আফজাল তাকে ছুরিকাঘাতে হত্যা করে। রাতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT