1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮

নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিকের ওপর দূর্বৃত্তদের হামলা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৬১৮ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার (১০ মে) রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে স্ব-পরিবারে রক্ষা পায় আকরাম হোসেন। পরে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

আকরাম হোসেন দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে।

দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন জানায়, শুক্রবার রাত পৌনে দশটায় আমার পরিবার নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং ষ্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এসময় অজ্ঞাতনামা ০৩ জন দূর্বৃত্ত সেখানে এসে তাদের পরিহিত শার্টের পিছন থেকে ধারালো চাপাতি বাহির করিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে কোপ মারে। আমি সরিয়া গেলে উক্ত কোপ আমার ব্যবহৃত গাড়ীর বাম পাশের দরজায় লাগিয়া ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীকালে আমাকে এবং আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে পূনরায় চাপাতি দিয়া কোপ দিতে চাইলে আমি সামনে বাধা হইয়া দাঁড়াই। এসময় তারা আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করে এবং প্রান নাশের হুমকি দেয়। এই সময় উপস্থিত লোকজন আমাদেরকে রক্ষার জন্য আগাইয়া আসিলে তাহারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পাশের রেস্টুরেন্টের সিসি টিভির ফুটেজে দেখা গেছে রাত পৌনে ১০টার দিকে স্ত্রী-সন্তান নিয়ে মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টের সামনে গাড়ী রেখে অবস্থান করছিলোন তারা। এসময় মুখে কাপড় বাধা অবস্থায় আচমকা সশস্ত্র তিন যুবক এসে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তা গাড়িতে লাগে। পরে আবার তারা হামলার চেষ্টা চালায়। এসময় আশেপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুতই স্থান ত্যাগ করে দূর্বৃত্তরা।

এঘটনায় নিন্দা জানিয়েছে নরসিংদী প্রেসকøাব ও নরসিংদী সাংবাদিক ইউনিয়ন। তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT