1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮

আওয়ামীলীগ নিষিদ্ধের মালিক বিএনপি নয়, সিদ্ধান্ত জনগনের: মঈন খান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৯৫ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা না সে সিদ্ধান্ত নেয়ার মালিক বিএনপি নয়; সিদ্ধান্ত নিবে দেশের মানুষ, নির্বাচন কমিশন।

শুক্রবার (৯ মে) সকালে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। জানান, প্রতিনিধিদলের সাথে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বিএনপি।

আগামী নির্বাচনে তারা আসতে পারে এবং কীভাবে আসবে সে বিষয়ে নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি। বর্তমানে দেশের রাজনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে যত শিগগিরই নির্বাচন হবে ততই মঙ্গল হবে বলেও মন্তব্য করেন মঈন খান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৫ সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT