1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার

নরসিংদীতে মুক্তিপণের টাকা না পেয়ে তরুণকে হত্যা

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৮৫৪ বার
Oplus_131072

অপহরণের পর ৬ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শুভ (২০) নামে এক তরুণকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখেছে অপহরণকারীরা। বুধবার (৭ মে) দিবাগত রাত ১১ টার দিকে নরসিংদী সদর উপজেলার নরসিংদী- মদনপুর সড়কের ৬ নম্বর ব্রিজের পাশে শুভর লাশ ফেলে রেখে চলে যায়। পরে নরসিংদী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত শুভ নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের ফুলতলা গ্রামের মানিক মোল্লার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৫ মে সকালে বন্ধুদের সাথে বাড়ি থেকে বের হয় শুভ। রাতে বাড়ি না ফেরায় পরিবার তাকে অনেক খোঁজাখুজি করে। পরদিন ৬ মে অপহরণকারীরা তার পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীদের দাবীকৃত মুক্তিপণ না পেয়ে নির্যাতন করে শুভকে হত্যার পর নরসিংদী-মদনপুর সড়কে লাশ ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন নিহতের লাশ সনাক্ত করে এবং সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ কলে।

নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক জানান, গত দুই দিন আগে শুভ বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি। বুধবার রাত ১১ টার দিকে পুলিশ নরসিংদী-মদনপুর সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হবে। এছাড়া হত্যাকারীদের গ্রেপ্তার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT