1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

পলাশে ১১ টন নিষিদ্ধ পলিথিনসহ ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫৮৩ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ একটি ট্রাক জব্দ করেছে পলাশ থানা পুলিশ। এ ঘটনায় ট্রাক চালক মাইনুল ইসলাম ও ট্রাকের হেলপার হাসান প্রামাণিক নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) সন্ধায় উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সেতুর টোলপ্লাজার পাশ থেকে এই বিপুল পরিমান পলিথিন ব্যাগসহ ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার আদমদীঘি এলাকার সামাদ মিয়ার ছেলে মাইনুল ইসলাম (২৫) ও একই জেলার দুপচাচিয়ার মোজাম্মেল হকের ছেলে হাসান প্রামাণিক (৩৩)।

পলাশ থানা পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী কামালের নেতৃত্বে পুলিশের একটি দল চরসিন্দুর টোলপ্লাজায় এলাকায় অভিযান পরিচালনা করে। পরে একটি ট্রাক থেকে ১১ টন (১১ হাজার ২৫০ কেজি) নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধারসহ ট্রাক চালক মাইনুল ইসলাম ও হাসান প্রামাণিককে গ্রেপ্তার করে। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লাখ টাকা।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বাজারজাত করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT