1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮

কোরবানির ঈদের ছুটি পাঁচ জুন থেকে ১০ দিন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৩৭ বার
Oplus_131072

ডেস্ক রিপোর্ট : আসন্ন কোরবানির ঈদ ঘিরে সব মিলিয়ে টানা ১০ দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির বিষয়টি অনুমোদন হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

বৈঠকের পর তিনি এক ফেইসবুক পোস্টে লেখেন, কেবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী এবার ঈদুল আজহায় ১০ দিনের ছুটি থাকবে। আর ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও এই দুইদিন অফিস খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে। ওই দিনটির আগে ৫ ও ৬ জুন এবং পরে ৮ থেকে ১০ জুন মিলিয়ে মোট ৬ দিনের ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল। এর সঙ্গে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনের ছুটি যোগ করেছে উপদেষ্টা পরিষদ। আর তার পর ১৩ ও ১৪ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে এবার ৫ থেকে ১৪ জুন একটানা দশ দিনের দীর্ঘ অবকাশ মিলে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের।

শফিকুল আলম গণমাধ্যম্কে বলেন, “এটা সরকারি অফিসের জন্য। ব্যাংক বা অন্য কিছুর জন্য নয়। এর জন্য আবার মে মাসের দুটি শনিবার অফিস খোলা রাখা হয়েছে।”

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT